মেঘনায় দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

Bortoman Protidin

২৪ দিন আগে মঙ্গলবার, জুন ২৩, ২০২৬


#

জাটকা ইলিশ মাছ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ২ মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। একই সময়ে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহনের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞাকালীন বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের আওতায় জেলার ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় এ বছর ২৮ হাজার ৩৪৪ জেলেকে খাদ্য সহায়তা দেয়া হবে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাটকা রক্ষা ও ইলিশ মাছ বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের ষাটনল হতে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার নৌ-সীমাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এই অভয়াশ্রম এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।  সময় বরফকলসমূহের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। একই সঙ্গে মাছ ধরা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানান তিনি।  পাশাপাশি মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌপুলিশসহ সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আইন অমান্যকারীর ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ সময় জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে। ওই সময় বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের আওতায় জেলায় এ বছর ৪০ কেজি করে ২৮ হাজার জেলে ৩৪৪ জেলে পরিবারকে ২ হাজার ২৫৬ মেট্রিকটন খাদ্য সহায়তা দেয়া হবে। নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

অভিযান সফল হলে চলতি বছর ২৭ হাজারেরও বেশি মেট্রিকটন ইলিশ উৎপাদনের আশাবাদ ব্যাক্ত করে এ কর্মকর্তা বলেন, গেলো বছর ছিল ২৬ হাজার ৫৫০ মেট্রিক টন।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব: ড. ইউনূস

#

টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

#

কুমিল্লায় ২৯ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

#

এক নজরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ কে কোন মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্ত হলেন

#

মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ : প্রধান উপদেষ্টা

#

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে শিল-পাটা

#

২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলি

#

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

#

প্রবাসী শ্রমিকদের ভোগান্তি নিরসনে কাজ করছি : আইন উপদেষ্টা

সর্বশেষ

#

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

#

আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

#

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন করল একনেক

#

একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

#

অনার্স থেকে বাংলা, ইতিহাস, দশর্ন বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

#

কুমিল্লা সিটি করপোরেশন তদন্ত কমিটিকে বর্তমান স্থানে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী

#

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

#

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

Link copied