যুব বিশ্বকাপের বাংলাদেশের দল ঘোষণা

Bortoman Protidin

১৪ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

আসন্ন যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার মিরপুরে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেন যুবাদের নির্বাচক হান্নান সরকার।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটিই যাচ্ছে বিশ্বকাপে। কোনো পরিবর্তন আনা হয়নি। তবে স্টান্ডবাই হিসেবে আছেন পাঁচ ক্রিকেটার। আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে বিশ্বকাপ। আয়োজক হিসেবে শুরুতে শ্রীলঙ্কার নাম থাকলেও গত নভেম্বরে দেশটির ক্রিকেট বোর্ডকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তাই টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়।

টুর্নামেন্টের এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলতে নামবে যুবা টাইগাররা। দুদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

এদিকে গত মাসে আরব আমিরাতকে ১৯৫ রানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তাই এবারের বিশ্বকাপে তাদের নিয়ে প্রত্যাশার পারদটা তুঙ্গে। তার ওপর খেলা দক্ষিণ আফ্রিকার মাটিতে। এখানেই ২০২০ যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছিলেন আকবর আলীরা।  

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন আশিক, আরিফুল ইসলাম, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

#

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তন

#

কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

#

তথ্য জানাতে হটলাইন সেবা চালু করলো ধর্ম মন্ত্রণালয়

#

মানুষের আস্থা ফেরাতে কাজ করবে নতুন সরকার : ড. ইউনূস

#

মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

এ আন্দোলন সব আন্দোলনকে ছাপিয়ে গেছে : আলী ইমাম মজুমদার

#

লোহাগাড়া আইডিয়াল স্কুল শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে; আলহাজ্ব ছরওয়ার কোম্পানি

#

তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত হচ্ছে

#

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied