শিশু রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

Bortoman Protidin

৪ দিন আগে শনিবার, নভেম্বর ২১, ২০২৬


#

নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যা মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) ভোর জেলার আর্শিনগর রেলস্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবুজ গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, হত্যা মামলার পর থেকে সবুজ পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৬ মে পলাশের গজারিয়া বাজারে হাওয়ার মেশিন দিয়ে ওই শিশুর পায়ুপথ ও মুখে বাতাস ঢোকান সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চার যুবকের নামে পলাশ থানায় হত্যা মামলা করেন।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied