বাসি তরকারি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহিনুর বেগম, হাসপাতালে স্বামী-মেয়ে-জামাই

Bortoman Protidin

১৭ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

বগুড়ার ধুনট উপজেলায় রান্না করা বাসি তরকারি দিয়ে ভাত খাওয়ার পর বিষক্রিয়ায় শাহীনুর খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই খাবার খেয়ে একই পরিবারের আরও ৩ জন অসুস্থ হয়েছেন।

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীনুর মরিচতলা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম শনিবার বিকেলে স্থানীয় মরিচতলা বাজার থেকে পাঙাস মাছ কিনে আনেন। ওই মাছের রান্না করা তরকারি দিয়ে সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহীনুর খাতুন, মেয়ে সাথী খাতুন (২২) ও সাথী খাতুনের স্বামী সুমন হাসান (২৬) রাতে ভাত খান। তারা সবাই খাওয়ার পর মাছের তরকারি অতিরিক্ত থাকে। ওই তরকারি রান্না ঘরেই সংরক্ষণ করেন গৃহকর্ত্রী।

এ অবস্থায় পরের দিন রোববার সকালে ওই মাছের বাসি তরকারি দিয়ে সাইফুল ইসলাম, শাহীনুর খাতুন, সাথী খাতুন ও সুমন হাসান ভাত খান। ওই খাবার খাওয়ার এক ঘণ্টা পর থেকে সবাই অসুস্থ হয়ে পড়েন। তখন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে তারা চিকিৎসা নেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে স্বজনরা প্রথমে তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে শাহীনুর খাতুনের মৃত্যু হয়। এছাড়া সাইফুল ইসলাম ও সুমন হাসান সুস্থ হলেও সাথী খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, বাসি খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো পদক্ষেপ নিইনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied