শিয়ালের আক্রমণে একজনের আঙুল বিচ্ছিন্ন, নারী ও শিশুসহ ৫ জন হাসপাতালে

Bortoman Protidin

৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৮, ২০২৬


#

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চর শালেপুর গ্রামের আদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—জিয়াসমিন (৫০), শেখ লোকমান (৪৩), দেলোয়ার খান (৩২), লুৎফর ব্যাপারী (৪২) এবং শিশু রবিউল (৭)। তারা সবাই পূর্ব চর শালেপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে আহতরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জিয়াসমিন জানান, বাড়ির পেছনে কাজ করার সময় হঠাৎ একটি শিয়াল তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর তার পাশে থাকা সাত বছর বয়সী ছেলে রবিউলের হাতেও কামড় দেয় শিয়ালটি। সন্তানকে বাঁচাতে গেলে শিয়ালটি শিশুটিকে ছেড়ে দিয়ে তার গলা ও মুখে কামড়ে ঝুলে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শিয়ালটি এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। পরে স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় আহত শেখ লোকমান বলেন, চিৎকার শুনে মা ও ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে শিয়ালটি তার হাতের আঙুলের অগ্রভাগ কামড়ে ছিঁড়ে ফেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং ভর্তি রেখে চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, সোমবার হাসপাতালের মজুদে থাকা র‌্যাবিস ভ্যাকসিন শেষ হয়ে গেছে। এছাড়া অ্যান্টিভেনমেরও সংকট রয়েছে। প্রয়োজনীয় ভ্যাকসিন ও জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামুনুল হককে ইসির শোকজ

#

মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হয়রানির অভিযোগে, গ্রেপ্তার দুজন

#

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু : তথ্য উপদেষ্টা

#

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে ২০ ডিসেম্বর: সেনাবাহিনী

#

পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ, এএসআইসহ তিনজন নিহত

#

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন উদ্ধার

#

মহিলা আওয়ামী লীগের নেত্রী রূপালিকে গ্রেপ্তার করেছে পুলিশ

#

মা কে দেখতে এভারকেয়ারের হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

#

বাবরি মসজিদের জন্য হুমায়ুনের বাড়িতে এলো ৯৩ লাখ ও ১১ ট্রাংক ভর্তি টাকা

#

কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে : প্রধান বিচারপতি

সর্বশেষ

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

#

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

#

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

#

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

#

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি প্যারিস এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

#

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, চালকসহ আহত ৫ জন

#

বাস্তবে যেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, স্কুলের বাথরুমে আটকে ছিল শিশু

#

দেশের যে ৪ বিভাগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

#

কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

#

কুমিল্লায় চাল বোঝাই ট্রাক খাদে উল্টে ৭ জন নিহত

Link copied