সমুদ্রে ৬৫ দিন জেলেদের মাছ আহরণ নিষিদ্ধ

Bortoman Protidin

৭ দিন আগে বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬


#

রনজিৎ বর্মন ,সাতক্ষীরা প্রতিনিধি :

২০ মে থেকে ২৩জুলাই পর্যন্ত ৬৫দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে মৎস্য অধিদপ্তর থেকে 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তুষার মজুমদার জানান, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সামুদ্রিক মাছের সুষ্ঠ প্রজনন ও মজুদ সংরক্ষণ এবং সহনশীল মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ধারা ৩ এর উপধারা(২) এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৩ এর বিধি ৩এর ১ (ক)এর ক্ষমতাবলে ২০ মে হতে ২৩ শে জুলাই পর্যন্ত মোট ৬৫দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানান শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে কিছুদিন পূর্বে জেলেদের ও জেলে সমিতির সদস্যদের সাথে উপজেলা পরিষদ হল রুমে সভা করা হয়েছে

আইনটি বাস্তবায়নের লক্ষ্যে এবং এই ৬৫দিন জেলেরা সরকারি বরাদ্ধকৃত চাল পাবেন সেবিষয়ে অবহিত করা হয়েছে। একই সাথে জেলেদের যাচাই বাছাই করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা বলেন প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সহায়তা নিয়ে কর্মসূচিটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশে ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ৫০ লাখ ডলার

#

চাল বিক্রিতে খাদ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

#

মিললো ১০ হাজার ৬৭০ কোটি টাকা মূল্যের গ্যাসের সন্ধান

#

মিলেছে জ্বালানি গ্যাস, দৈনিক জাতীয় গ্রিডে যুক্ত হবে এক কোটি ঘনফুট গ্যাস

#

ফ্রিল্যান্সিং প্রকল্পে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে : ড. আসিফ নজরুল

#

নভেম্বরের ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার

#

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

#

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

#

কোনো ব্যাংক বন্ধ করব না: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

#

খাদ্যশস্য মজুদে রেকর্ড, দেশে ২০ লাখ টনে পৌঁছেছে: খাদ্য উপদেষ্টা

সর্বশেষ

Link copied