সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

Bortoman Protidin

৩৭ মিনিট আগে শনিবার, আগস্ট ২৯, ২০২৬


#

রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার নেপথ্যে পরকীয়ার সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা তথ্য জানান। গ্রেফতার দুজন হলেন শান্ত বিল্লাল ওরফে কালা বিল্লাল।

এডিসি জুয়েল বলেন, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়। ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করে।

তিনি বলেন, হামলার নেপথ্যে ছিল মূলত পরকীয়ার ঘটনা। আহত হৃদয় কয়েক বছর আগে এক নারীকে বিয়ে করেন। ওই নারী পরে কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। একপর্যায়ে তিনি পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন। ঘটনার তিনবছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। পরে আবার হৃদয় তার সাবেক স্ত্রীর মধ্যে গোপনে সম্পর্ক তৈরি হয়।

বিষয়টি জানতে পেরে মুন্না ফোন করে হৃদয়কে হুমকি দেন এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন। কিন্তু হৃদয় তাদের সম্পর্ক চালিয়ে যান। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। খবর শুনে তাকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করেন মুন্না। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

হৃদয়কে কুপিয়ে আহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এতে কিশোর গ্যাংয়ের হোতা মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়। বাকিরা হলেন রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ঘাড়কাটা সাইফুল। এছাড়া কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

#

তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উপহার দেওয়ার কথা বলে, ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন মাদরাসা শিক্ষক

#

বান্দরবানে নামছে বন্যার পানি, ভাসছে ক্ষতচিহ্ণ

#

শ্রদ্ধা ও ভালবাসায় প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট থেকে উপদেষ্টা হাসান আরিফকে শেষ বিদায়

#

পহেলা বৈশাখে এবার ইলিশের সরবরাহ কম,দামও বেশি

#

ধেয়ে আসছে ৮০ কি.মি. বেগে বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি

#

এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

#

কুয়েতের ভিসা নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

#

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়

Link copied