সিএনজি চালককে জবাই করে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

Bortoman Protidin

১ দিন আগে সোমবার, মার্চ ২, ২০২৬


#

২০১৪ সালে কুমিল্লায় সিএনজি চালক মোঃ নাজমুল হাসান (১৪) কে পূর্ব পরিকল্পিতভাবে জবাই করে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। 


বুধবার (৬ মার্চ) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।


মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৬) ও মৃত আলম মিয়ার ছেলে মোঃ শিহাব মিয়া (২০) এবং একই উপজেলার নয় কামতা গ্রামের মৃত আমীর হোসেন এর ছেলে মোঃ সোহেল মিয়া (২৮)। এছাড়াও ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন একই উপজেলার মৃত আবুল কাশেম এর ছেলে আবুল বাশার (৩৮)।


মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ অক্টোবর বিকেলে ভিকটিম মোঃ নাজমুল হাসান সিএনজি চালানোর উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে ফিরে না আসায় অনেক খোজাখুজি করার একপর্যায়ে পরিবারের লোকজন লোক মারফতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেতে দেখতে পায় তাঁর ছেলে নাজমুলকে জবাই করে সিএনজিটি নিয়ে যায়।


এ ব্যাপারে নিহতের পিতা কুমিল্লা চান্দিনা উপজেলাধীন মধ্যমতলা গ্রামের মৃত আবিদ আলীর ছেলে মোঃ আবদুর রব (৪৮) বাদী হয়ে আসামি মোঃ সুমন মিয়াসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি সুমন মিয়া ও আবুল বাশারকে গ্রেফতার করে আদালতে হাজির করিলে তারা ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারার বিধানমতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তৎপর মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার তদন্তপূর্বক এসআই মোঃ নজরুল ইসলাম আসামি মোঃ সুমন মিয়া, শিহাব মিয়া, মোঃ সোহেল মিয়া ও আবুল বাশার এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ০৮ এপ্রিল বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-১০৮)।


তৎপর মামলাটি বিচারে আসিলে ২০১৬ সালের ১০ অক্টোবর উল্লেখিত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে রাষ্ট্রপক্ষে মানীত ১৭জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি আবুল বাশার ও মোঃ সুমন মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি মোঃ সুমন মিয়া, মোঃ শিহাব মিয়া ও মোঃ সোহেল মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড এবং আসামি আবুল বাশার এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।


রায় ঘোষণাকালে আসামি মোঃ সুমন মিয়া, মোঃ সোহেল মিয়া ও আবুল বাশার আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং অপর আসামি মোঃ শিহাব মিয়া অনুপস্থিত ছিলেন।

 

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ এপিপি এডভোকেট মোঃ জাকির হোসেন আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন এবং আসামি পক্ষে নিযুক্তীয় কৌশলী এডভোকেট মোঃ মাহবুবুর রহমান বলেন রায়ে কপি হাতে পেয়ে শীঘ্রই উচ্চ আদালতে আপীল করবো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ২ মাদক ব্যবসায়ী ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার

#

ট্রাকচাপায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

#

কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি মূলহোতাসহ গ্রেফতার ৫

#

২০ টাকা সালামি দেয়াতে স্বামীকে হ-ত্যা-র চেষ্টা স্ত্রীর

#

বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে : অ্যাটর্নি জেনারেল

#

ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ‘বিশেষ ভাতা’র ঘোষণা বিএনপির

#

সরকার পার্বত্য জেলায় শান্তি নিশ্চিতকরণে বদ্ধপরিকর

#

আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার , স্বামী আটক

#

কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

#

প্রেমিকার বড় ভাইয়ের হাতে প্রেমিক খুন

সর্বশেষ

#

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চার সেনাসদস্য আহত

#

সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

#

আদালতের নির্দেশ— বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নে নিষেধাজ্ঞা

#

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারীকে ‘হত্যার হুমকি’, যুবক আটক

#

ট্রাকচাপায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

#

চাঁদপুরে হাঁস বিক্রিতে ওজনে প্রতারণা, পুলিশ সুপারের উপস্থিতিতে ২ ব্যবসায়ীকে জেল-জরিমানা

#

পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

#

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা

#

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানোর ঘোষণা দিলেন প্রেস সচিব

#

পাবলিক প্লেসে ধূমপান ও তামাক সেবনে ২ হাজার টাকা জরিমানা কার্যকর

Link copied