সেনাবাহিনী প্রধানের সাথে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ

Bortoman Protidin

২৫ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬


#
আজ (০৩ ফেব্রুয়ারি ২০২৫) মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল Paul Velentino PHIRI, MSM, psc, ndc, PhD ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু'দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার'কে ধন্যবাদ জানান।
সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। তাঁর এই সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), কক্সবাজার এরিয়া এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন বলে জানা যায়। এই সফর বাংলাদেশ ও মালাউই এর মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সরকারি চাকরিতে ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত করলো পিএসসি

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন: মো. নাহিদ ইসলাম

#

গুচ্ছ ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোডে জরুরি নির্দেশনা

#

কুমিল্লা জেলায় বিনামূল্য এইচপিভি টিকা পাবেন ৩ লাখ ৭৯ হাজার কিশোরী

#

চুয়াডাঙ্গায় এক বছরে ১২% বেড়েছে সরিষার আবাদ

#

মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ

#

দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

#

সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

#

১১ নির্দেশনা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied