৩টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব-৫

Bortoman Protidin

১৫ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

নওগাঁয় পরিত্যক্ত অবস্থায় আলুর ক্ষেত থেকে ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

গতকাল রাতে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা-শ্যামপুর রাস্তার মাঝের একটি আলু ক্ষেত থেকে অস্ত্রগুলো উদ্ধার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

আজ সকালে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- বুধবার রাতে বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের একটি দল। এসময় গোপনে মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান সময় অজ্ঞাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আলুর ক্ষেতে ৩টি ওয়ান শুটারগান ফেলে পালিয়ে যায়। 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। শুটারগান ৩টি উদ্ধারের পর নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন