হার্টঅ্যাটাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

Bortoman Protidin

১৬ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬


#

কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় কর্মরত এক পুলিশ কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।গত  শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের নাম আসাদুজ্জামান আসাদ। তিনি চিলমারী মডেল থানার (এসআই) ছিলেন। তিনি নীলফামারী জেলাধীন সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মো. হামিদুল হকের ছেলে বলে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার (ওসি) আশরাফুল ইসলাম। জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আসাদুজ্জামান হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় পাশে থাকা সহকর্মীদের বিষয়টি জানালে তাৎক্ষণিক চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে আসাদকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ সদস্যের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে নিয়ে আসে।

চিলমারী মডেল থানার (ওসি ) আশরাফুল ইসলাম জানান, পুলিশ সদস্য এসআই আসাদের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পাগলা কুকুরের আক্রমণে আহত ১৮ জন, বেশিরভাগই শিশু

#

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

#

প্রশিক্ষণের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

#

চাঁদাবাজি প্রতিরোধে ডিজিটাল উদ্যোগ, ‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালুর ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

#

কুমিল্লায় এক মানবিক যোদ্ধার উপাখ্যান, অদম্য জাবের!

#

আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

#

তাপদাহের কারণে আগামীকাল ৫ জেলায় স্কুল-কলেজ বন্ধ, খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

#

ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : প্রধান উপদেষ্টা

#

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

#

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল

Link copied