কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র্যাবের হাতে ধরা
১ ঘন্টা আগে বুধবার, এপ্রিল ৮, ২০২৬
কুমিল্লা নগরীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অপরাধ চালানোর অভিযোণে সিয়াম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ এবং ডিবি পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) ভোররাতে নগরীর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়েছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল। সিয়াম আদের্শ সদর উপজেলার রাঙ্গুরী গ্রামের মজিবুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার সিয়ামের কাছ থেকে দুটি ডিবি পুলিশের জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, ৭ হাজার ৯০০টি ইয়াবা বড়ি, পাঁচ বোতল বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ বিষয় র্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম বলেন, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তিনি পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে এসব মাদক বিক্রি করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।