হাসপাতালে ভিড় না করে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান রিজভীর

Bortoman Protidin

১ দিন আগে রবিবার, মার্চ ১, ২০২৬


#

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি-আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।

রিজভী জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করছেন, যা চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে এবং অন্যান্য রোগীদের জন্যও সমস্যার তৈরি করছে।

তিনি বলেন, নেত্রীর প্রতি আপনাদের আবেগ স্বাভাবিক। আপনারা তাকে দেখতে চান, তার সুস্থতার জন্য মোনাজাত করেন-এটা ভালোবাসা থেকেই আসে। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজ নিজ অবস্থান থেকে তার জন্য দোয়া করেন।

রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। সেই কারণে অতীতে তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেয়ার সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলেন, জেলখানায় তার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ক্ষমতা ভোগ করেছেন নিজের, ছেলে ও পরিবারের স্বার্থে। তিনি দাবি করেন, ‘স্বর্ণ কিনে মজুদ করা, ‘লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো, এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে। তার অভিযোগ, ‘সব ছেড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে জমানো স্বর্ণ নিয়ে যেতে পারেননি

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং ‘আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : তথ্য উপদেষ্টা মাহফুজ

#

ওসমান হাদির বোনকে দেওয়া হচ্ছে গানম্যান ও লাইসেন্স

#

দেশে প্রত্যাবর্তনে তারেক রহমান পাবেন প্রয়োজনীয় নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্ত শুরু ৭ ডিসেম্বর : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

১১০ ইউএনও ও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব এলে তাও অনুমোদন দিল নির্বাচন কমিশন

#

জুলাই শহীদদের কবর জিয়ারত করে চট্টগ্রামে এনসিপির নির্বাচনী পদযাত্রার সূচনা

#

খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা জাতির অমূল্য সম্পদ : আসিফ মাহমুদ

#

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

#

ভারতসহ ৩০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জামায়াতের পলিসি সামিটের সূচনা

#

তারেক রহমানের আগমন ঘিরে যশোরে জোর প্রস্তুতি

সর্বশেষ

#

ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

#

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

#

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বার্তা

#

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর বাবার জানাজায় হাজারো মানুষ

#

স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

#

ওআইসি বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক

#

ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

#

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তরের উদ্যোগ: তথ্যমন্ত্রীর ঘোষণা

Link copied