ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান

Bortoman Protidin

১৫ দিন আগে রবিবার, মার্চ ২৯, ২০২৬


#

ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে।

আজ বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষ যাতে তার দেওয়া ভোটের ফল দ্রুত পায়, আশা করি সে বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্রই টিকবে না। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে।

তিনি আরো বলেন, গতকাল থেকেই কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

জনগণের শান্তিপূর্ণভাবে ভোট দিতে আইন-শৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করি। ভোটে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।

তারেক রহমান বলেন, আমি সবাইকে আহ্বান করব আমরা সবাই মিলে চেষ্টা করি যেন ভোটাররা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের এই অধিকার প্রয়োগ করতে পারেন। আমরা সবাই মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

#

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

#

সংসদে অজুর পানি না পেয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ প্রকাশ

#

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

ঈদযাত্রা আগের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে : সেতুমন্ত্রী

#

স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

#

হামের টিকার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

#

আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়

#

ফেরিতে ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে, কড়া নির্দেশ নৌমন্ত্রীর

Link copied