হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

Bortoman Protidin

২৮ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

 হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে দ্রুত যোগাযোগের অন্যতম এই মাধ্যমটিতে নতুন নতুন ফিচারের ছড়াছড়ি এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে  বড়সড় আপডেট

এতদিন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ছবি, ভিডিও কিংবা টেক্সট আপলোড করা যেত ক্যাপশনে লেখার অপশনও থাকে কিন্তু এবার আরও একটি বিষয় যুক্ত করতে পারবেন স্ট্যাটাসে

একটি সংবাদমাধ্যমের খবর অনুসারে, এবার আপনি চাইলে আপনার স্ট্যাটাসে কন্টাক্ট লিস্টে থাকা যেকোনো কাউকে ট্যাগ করতে পারবেন অর্থাৎ ধরুন আপনি কোনো একজনের জন্যই একটি স্ট্যাটাস দিয়েছেন কিংবা কয়েকজন বন্ধু অথবা পরিবারের কারও জন্য স্ট্যাটাসটি আপলোড করেছেন সেক্ষেত্রে তাকে অনায়াসে ট্যাগ করে দেওয়া যাবে যে নোটিফিকেশন পৌঁছে যাবে সেই ব্যক্তির কাছে

বর্তমানে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো ছবি কিংবা ভিডিও আপলোড করলে সেখানে বন্ধুদের নাম ট্যাগ করে দেওয়া যায় এবার মেটার অন্তর্ভুক্ত হোয়াটসঅ্যাপেও এই একই ফিচার যুক্ত হতে চলেছে তবে মজার বিষয় হলো আপনি যাকে ট্যাগ করবেন, সেই নাম শুধু তিনিই দেখতে পাবেন অন্য যারা স্ট্যাটাস দেখবেন, তাদের স্ক্রিনে সেই নামটি দেখাবে না ফলে প্রিয়জনকে ট্যাগ করলেও বাকি দুনিয়ার থেকে সেই নাম লুকিয়ে রাখা যাবে

জানা যায়, আপাতত এটি নিয়ে কাজ চলছে অ্যান্ড্রয়েড এবং আইওএসের বিটা ভার্সানে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফিচারটি

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied