২৫ তারিখে ইনাশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি : তারেক রহমান

Bortoman Protidin

১৫ দিন আগে রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬


#

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়১৬ ডিসেম্বর আমাদের 'বিজয় দিবস' এবং একইসাথে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সাথে যুক্তরাজ্যে ছিলাম; কিন্তু আগামী ২৫ তারিখে ইনাশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।'

তারেক রহমান আক্ষেপ করে বলেন, 'প্রায় ৫৫ বছর আগে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলো, তাদের একটি প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষা ছিল; কীভাবে তারা নিজের দেশটিকে গড়ে তুলবে। দেশের বাইরে যেসব প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, বিশেষকরে, যুক্তরাজ্যে যারা আছেন, পথে বের হলে পরিষ্কার রাস্তা দেখি, কিংবা আমরা যখন বিভিন্ন সোশ্যাল বেনিফিট পাই, তখন কিন্তু নিজের অজান্তেই চিন্তা করি যে আহা, আমাদের দেশটি যদি এমন হতো।'

তিনি বলেন, আপনারা পরিবার নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন হলিডে স্পটগুলোতে যান, সেগুলোতে অনেককিছু যে আছে, তা নয়। কিন্তু তাদের যা আছে, সেগুলোকে তারা এমন সুন্দর করে রাখে, যে কি তাদের ইতিহাস, কি তাদের ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ, সে জিনিসগুলো আমরা দেখি এবং আমরা আফসোস করি আমাদের দেশটি যদি এমন হতো।

'১৯৭১ সালে যে মানুষগুলো যুদ্ধ করেছে, সেটি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাদের কিন্তু এমনভাবেই দেশটি গড়ার প্রত্যাশা ও আশা ছিলো,' তারেক রহমান যোগ করেন।

তিনি আরও বলেন, আমরা দেখেছিলাম, স্বাধীনতার পর যে নতুন দেশটি আমরা পেলাম, তখন মানুষ আশায় বুক বেঁধেছিল যে এই দেশে গণতন্ত্রের চর্চা হবে এবং এই চর্চার মধ্য দিয়ে ধীরে ধীরে দেশ ও জাতি এগিয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম বাকশাল চলে আসলো।

'আমরা দেখলাম ধীরে ধীরে মানুষের ভোটের ও গণতন্ত্রের অধিকার টুঁটি চেপে ধরা হলো,' যোগ করেন তারেক রহমান।

আলোচনা সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান বলেন মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময় দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা ও উদ্যোগ ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দেয়া হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শ্রমিকের কল্যাণ সাধনে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে : রাষ্ট্রপতি

#

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত

#

বাংলালিংক সবচেয়ে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে

#

জুলাই বিপ্লবের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. মুহাম্মদ ইউনূসের

#

জুমাতুল বিদায় মুসল্লিরা অশ্রুসজল চোখে আল্লাহর রহমত চাইলেন

#

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘হার্ডলাইনে’ যেতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

৬ষ্ঠ দিনের মতো গণত্রাণ সংগ্রহ চলছে টিএসসিতে

#

মানুষের সেবার জন্য মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে : জামায়াত আমির

#

হারানো মোবাইল ফোন উদ্ধারকাজে তৎপরতা বাড়ানোর নির্দেশ

#

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার

সর্বশেষ

#

পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত

#

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে, একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

#

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

#

সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

#

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

#

আমরা জামায়াতের নয় ১৮ কোটি মানুষের বিজয় চাই -ডাক্তার শফিকুর রহমান

#

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্রের ব্যবহার চায় না বিজিবি

#

হজযাত্রীদের ভিসা আবেদন শুরুর তারিখ জানা গেল

#

ফেব্রুয়ারিতে মিলবে দুই দফায় ৮ দিনের ছুটি

#

বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনা মূল্যে ইন্টারনেট পাবে : মাহদী আমিন

Link copied