দুটি পরিবারের বসত ঘর আগুনে পুড়ে ছাই

Bortoman Protidin

২৬ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পদ্মপুকুর ইউপির অসহায় দুটি পরিবারের দুটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যার পর কামালকাটি গ্রামে কার্ত্তিক মন্ডল ও করুণা মন্ডলের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য কুমার উত্তম জানান, কার্ত্তিক মন্ডল ও করুণা মন্ডলের বসত ঘর, রান্না ঘর আগুনে পুড়ে ঘরের ভিতর রক্ষিত ধান, চাল, আসবাবপত্র, নগদটাকা, পোষাক পরিচ্ছদ সহ অন্যান্য মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুটি দরিদ্র পরিবার এখন অসহায় হয়ে পড়েছে।

ক্ষয় ক্ষতির পরিমান হিসাবে উল্লেখ করেন নগদ ৩৭ হাজার টাকা, ১৪ বস্তা ধান, ৫ বস্তা চাউল সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। সবমিলিয়ে  দুটি পরিবারে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

আগুন লাগার কারণ হিসাবে সন্ধ্যার পর রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে উল্লেখ করেন।

করুণা মন্ডল ও কার্ত্তিক মন্ডল বলেন তাদের আগামী কাল কি রান্না করবেন ,কি পরবেন এমন কিছু নাই। সব আগুনে ভস্মিভূত হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া দুটি পরিবারের ঘর দুটি শ্যামনগর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা শাহিনুল ইসলাম পরিদর্শন করেছেন এবং সহায়তা করার আশ^াস প্রদান করেছেন। জানা যায় জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফাও স্থানটি পরিদর্শন করেছেন ও সহায়তার আশ^াস প্রদান করেন ।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কুমিল্লায় মোমবাতি প্রজ্বলন

#

অন্তঃসত্বা স্ত্রীকে আ’গুনে পু-ড়ি-য়ে হ-ত্যা, আসামী গ্রেপ্তার

#

ভাইবোনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘খাবারের বিষক্রিয়া’!

#

ওসিকে হুমকি দেওয়া বিএনপি নেতা আটক

#

মহিলা আওয়ামী লীগের নেত্রী রূপালিকে গ্রেপ্তার করেছে পুলিশ

#

বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু : ত্রাণ উপদেষ্টা

#

বিয়েতে 'রসগোল্লা' কম পড়ায় চেয়ার ছুড়ে তুমুল সংঘর্ষ

#

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

#

মেলায় প্রায় ৬ কোটি টাকার মাছ বিক্রি!

#

নির্বাচনের লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী, প্রার্থিতা প্রত্যাহার ৩০৫ জনের

Link copied