আজ নতুন পোশাকে নেমেছে পুলিশ

Bortoman Protidin

২০ দিন আগে শনিবার, এপ্রিল ৪, ২০২৬


#

রাজধানীসহ দেশের সব মহানগরে নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং দেশের অন্যান্য মহানগর পুলিশ বিশেষায়িত ইউনিটে নতুন লৌহ রঙের পোশাক পরিধান শুরু হয়েছে। তবে জেলা রেঞ্জ পর্যায়ের পুলিশ এখনো এই পোশাক পায়নি; পর্যায়ক্রমে তাদের কাছেও পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর পুলিশ বাহিনীর সংস্কার পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পুলিশ পোশাক অনুমোদন করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মহানগর পুলিশের পাশাপাশি পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশ সদস্যরা নতুন রঙের পোশাক পরবেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ থেকেই সব মহানগরে নতুন পোশাক পরা শুরু হয়েছে। খুব শিগগিরই জেলা পর্যায়েও এর বাস্তবায়ন হবে।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এইচ এম শাহাদাত হোসাইন বলেন, জেলা রেঞ্জ পুলিশও পর্যায়ক্রমে নতুন পোশাক পরিধান করবে। তবে এপিবিএন এসপিবিএন আগের পোশাকই ব্যবহার করবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশ, ্যাব আনসারের জন্য নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

অন্তর্বর্তী সরকার আশা করছে, নতুন পোশাকের সঙ্গে পুলিশের মানসিকতা আচরণেও ইতিবাচক পরিবর্তন আসবে। সেই লক্ষ্যেই পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যুদ্ধের মাঝেই মাটির নিচের বাঙ্কারে বিয়ে করলেন ইসরায়েলি যুগল

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন জাতিসংঘ মহাসচিব

#

একুশে পদক পাচ্ছে সংগীত দল ও ৯ ব্যক্তি

#

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

#

আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন : হাসনাত আব্দুল্লাহ

#

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

#

শান্তিপূর্ণভাবে উৎসবমুখর দুর্গাপূজা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টনসহ হলো বর্তমান উপদেষ্টাদের দপ্তর দায়িত্বে পুন:বন্টন

#

চলতি মাসেই নতুন রাজনৈতিক দল

Link copied