বোরকা-নেকাব পরে তেল নিতে গিয়ে জনতার হাতে ধরা যুবক
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
নওগাঁর
পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। ঘটনাটি
বুধবার (১ মার্চ) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মেসার্স মামুন ফিলিং স্টেশনে ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও নানা মন্তব্য।
ফিলিং
স্টেশনের মালিকের ছেলে অভি জানান, তেল সংকটের কারণে ওই রাতে পাম্পে গ্রাহকদের প্রচণ্ড
ভিড় ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছিল যানবাহন
চালকদের। এ অবস্থায় তেল বিক্রি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমসিম খেতে হয় কর্মীদের।
এমন
সময় বোরকা পরিহিত অবস্থায় এক ব্যক্তি তেল নিতে পাম্পে আসেন। উপস্থিত সাধারণ মানুষের
সন্দেহ হলে বিষয়টি দ্রুত ধরা পড়ে। পরে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে ওই যুবককে দ্রুত
সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
অভি
আরও জানান, তেল সংকটে দীর্ঘ অপেক্ষার কারণে নারীদের আগে তেল পাওয়ার সুযোগ থাকায় হয়তো
ওই যুবক নারী সেজে তেল নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে যুবকের পরিচয় এখনও জানা যায়নি।