ইরানে ভিসা-ফ্রি সুবিধা ২৮ দেশের নাগরিকদের, নেই বাংলাদেশ

Bortoman Protidin

২২ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬


#

পর্যটন খাতে আয় বাড়াতে ও আন্তর্জাতিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভিসানীতিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান।  ২৮টি দেশের নাগরিকদের ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা দিতে যাচ্ছে দেশটি।

আজ ৪ ফেব্রুয়ারি থেকে ভিসা-ফ্রি সুবিধায় ইরানে প্রবেশ করতে পারবেন সেসব দেশের নাগরিকরা।

এ সুবিধা শুধু আকাশপথে ইরানে প্রবেশকারীদের জন্য প্রযোজ্য হবে। স্থল সীমান্ত দিয়ে আসা যাত্রীদের ভিসা করেই ইরানে প্রবেশ করতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে,  ইরানে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধার তালিকায় থাকা ২৮ দেশ হচ্ছে- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কিউবা, ভিয়েতনাম, কম্বোডিয়া, ব্রুনাই, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিউনিসিয়া, তানজানিয়া, মৌরিতানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ব্রাজিল, মেক্সিকো, পেরু, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও বেলারুশ।  

রানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, সংসদীয় ও প্রবাসী বিষয়ক ডেপুটি আলি রেজা বিগদেলি জানিয়েছেন, তালিকায় থাকা দেশের নাগরিকরা পর্যটক হিসেবে ইরান ভ্রমণে এলে তাদের ভিসার প্রয়োজন পড়বে না। এ ভ্রমণ সুবিধা ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।  

মন্ত্রিসভার নির্বাহী আদেশে ইরান সরকার নতুন এ ভিসানীতি গ্রহণ করেছে বলে জানান তিনি।

তিনি জানান, ভারতীয় নাগরিকরা এখন থেকে বিমানে পৌঁছালে ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। তবে স্থলপথে গেলে ভিসা করতে হবে তাদের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ মার্চ শুরু হওয়া ইরানি বছরের প্রথম আট মাসে দেশটিতে ৪৪ লাখ বিদেশি প্রবেশ করেছেন। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮ দশমিক ৫ শতাংশ বেশি।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মামলা নিষ্পত্তির জটিলতা সমাধানে কাজ চলছে : প্রধান বিচারপতি

#

যুক্তরাষ্ট্রে তুষারঝড়-শৈত্যপ্রবাহে ৮৩ জনের মৃত্যু

#

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ

#

ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ঘোষণার ৩৫ বছর

#

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

#

হলুদ অনুষ্ঠানে নাচতে নাচতে প্রাণ গেল তরুণীর

#

সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৮৯ জন বাংলাদেশি হজযাত্রী

#

বাজারে আসছে নিউক্লিয়ার ব্যাটারি।এক বার চার্জ দিলেই ফোন চলবে টানা ৫০ বছর!

#

বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ ,ঝড়ে বিপর্যস্ত রাশিয়া-ইউক্রেন

#

মাধ্যমিক দিতেই ফেরা পরিযায়ী শ্রমিক শহিদুলের

সর্বশেষ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

#

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

#

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই'কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

#

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

Link copied