এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি

Bortoman Protidin

২ দিন আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

সাধারণত বাজারে এক জোড়া লাউয়ের দাম ১০০ থেকে ২০০ টাকা হলেও সুনামগঞ্জের দিরাইয়ে এক জোড়া লাউ বিক্রি হয়েছে অবিশ্বাস্য ১৮ হাজার ২০ টাকায়। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার তহবিলে সহায়তার উদ্দেশ্যে গত শুক্রবার মাহফিল চলাকালীন কাইমা গ্রামের আব্দুল লতিফ এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি দুটি লাউ দান করেন। শনিবার সকালে মাহফিল শেষে দানকৃত জিনিসপত্রগুলো প্রকাশ্যে নিলামে তোলা হয়।

নিলাম শুরু হতেই লাউ দুটিকে কেন্দ্র করে শুরু হয় চরম প্রতিযোগিতা। একাধিক ধর্মপ্রাণ মুসল্লি নিলামে অংশ নিয়ে দাম বাড়াতে থাকেন। দীর্ঘ দরকষাকষির পর শেষ পর্যন্ত ১৮ হাজার ২০ টাকায় লাউ দুটি কিনে নেন এক ব্যক্তি।

মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন বলেন, "এটি কোনো সাধারণ কেনাবেচা নয়, বরং মাদ্রাসার প্রতি মানুষের অগাধ ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। এই টাকা মাদ্রাসার উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।"

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এ কে কুদরত পাশা বলেন, কওমি মাদ্রাসা মানুষের দানেই পরিচালিত হয়। দুটি লাউয়ের এই দাম কেবল মাদ্রাসাপ্রেমিদের পক্ষেই দেওয়া সম্ভব। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের এমন আবেগ ও সম্পৃক্ততার উদাহরণ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

#

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

#

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

#

সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ধরা পড়লেন ভারতীয় নাগরিক

#

বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

আগামীকাল বৃষ্টিপাত কমে যাবার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

#

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

#

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

#

২ বিভাগসহ ৮ জেলায় শৈত্যপ্রবাহ

সর্বশেষ

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

কুমিল্লার মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন আহত

#

বর্ষবরণে প্রস্তুত চবি, উৎসবমুখর ক্যাম্পাস

#

পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র‍্যাব মহাপরিচালক

#

২০ এপ্রিল পৈত্রিক ভিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

#

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

#

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

Link copied