কাগজ দেখতে চাওয়ায় ট্রাকচালকের হামলায় পুলিশ কর্মকর্তা আহত

Bortoman Protidin

১৫ দিন আগে রবিবার, এপ্রিল ১২, ২০২৬


#

চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে মফিজ উদ্দিন নামে একজন ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে (টিএসআই) ‘মেরে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় হামলাকারী ডাম্প ট্রাক চালক আকবরকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন সার্জেন্ট ইন্সপেক্টর মফিজ উদ্দিন। এসময় একটি ডাম্প ট্রাক থামিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে চালক আকবর ট্রাফিক কর্মকর্তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে ওই ট্রাফিক কর্মকর্তাকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন।

ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের অন্য সদস্যরা হামলাকারী ট্রাকচালক আকবরকে আটক করে। পরে তাকে হেফাজতে নেয় ফটিকছড়ি থানা পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমি বাসস্ট্যান্ডে নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্প ট্রাকটি আটক করলে চালক হঠাৎ আমার ওপর হামলা চালায়।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

#

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

#

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

#

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

#

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

#

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

#

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

#

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

#

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

Link copied