এসিল্যান্ড-সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, দলিল-আসবাবপত্র পুড়ে ছাই

Bortoman Protidin

২০ দিন আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬


#

মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সরকারি সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (৬ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে পৃথক দুই কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে দুটি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র, নথি এবং আসবাবপত্র পুড়ে যায়।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটো জায়গাতেই পেট্রোল বোমার কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার জানান, রাতে দুষ্কৃতকারীরা ভূমি অফিসের পেছনের জানালা ভেঙে ভেতরে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে নিচতলায় থাকা কম্পিউটার, আসবাবপত্র এবং জমি–জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়।

এদিকে একই সময়ে সাব রেজিস্ট্রার অফিসেও একই ধরনের হামলা হয়। সাব রেজিস্ট্রার শুভ্রা রানী দাস বলেন, পেট্রোল বোমার আগুনে সাব রেজিস্ট্রার কার্যালয়ের নিচতলা এবং সামনে থাকা দলিল লেখকদের অফিস পুড়ে ছাই হয়ে গেছে। জমিজমার দলিল, নথিপত্রসহ লেখকদের প্রয়োজনীয় কাগজপত্রও নষ্ট হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে দুটি প্রতিষ্ঠানের কম্পিউটার, বৈদ্যুতিক লাইন, আসবাবপত্রসহ বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সদর থানার ওসি আয়ুব আলী জানান, ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

#

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

#

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

#

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

#

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

#

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

#

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

#

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

#

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

Link copied