কুমিল্লায় চাল নিয়ে প্রতারণা,ভোক্তা অধিকারের হাতে ধরা !

Bortoman Protidin

১০ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬


#

আশা রহমান :

কুমিল্লা চকবাজার এলাকায় সাধারণ পোলাও এর চাল‌কে "চাষী ভাই সুগ‌ন্ধি চি‌নিগুড়া চাল" ব্রা‌ন্ডের না‌মে প‌্যা‌কেটে ভ‌রে বি‌ক্রি করা সময় ভোক্তা অ‌ধিদপ্ত‌রের তদার‌কি টি‌মের হা‌তে ধরা পড়ল।

আজ (৩০মে) কু‌মিল্লার চকবাজার এলাকায় অ‌ভিযা‌নের সময় দেখা যায়, মেসার্স এস আর রাইছ এ‌জে‌ন্সি না‌মের এক‌টি প্রতিষ্ঠ‌ান বাজার থে‌কে কেনা ম‌দিনাসহ অন‌্যান‌্য সাধারণ চি‌নিগুড়া চাল স্কয়া‌র কোম্পা‌নির "চাষী" ব্রা‌ন্ডের আদ‌লে "চাষী ভাই" না‌মের প‌্যা‌কে‌টে নি‌জেরাই মোড়কীকরণ ক‌রে বিক্রয় কর‌ছে। ভোক্তা‌দের সা‌থে এমন প্রতারণা করায় প্রতিষ্ঠান‌টি‌কে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এ সময় অনু‌মোদনহীন নকল মোড়ক জব্দ করা হয়। উক্ত প্রতিষ্ঠ‌ান‌টি এমন কাজ আর কর‌বেন না ম‌র্মে লি‌খিত অঙ্গীকার ক‌রেন। 

এছাড়াও কোরবানীর ঈদ‌কে সাম‌নে রে‌খে আজ চকবাজার এল‌াকার বি‌ভিন্ন মসলার বাজারও তদার‌কি করা হয়। নানা অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গে মোট তিন প্রতিষ্ঠান‌কে ৬৮ হাজার ট‌াকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লার সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলাম।

অভিযান পরিচালনা করার সময় চকবাজার মা‌র্চেন্ট এ‌সো‌সি‌য়েশ‌নের নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত ছি‌লেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্ত্রীর নিঃস্বার্থ সেবায় দীর্ঘ ১০ বছর পর কোমা থেকে ফিরলেন স্বামী!

#

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

#

চৌদ্দগ্রামে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, জরিমানা ২৮ হাজার টাকা

#

লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

#

ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে স্বামী

#

বান্দরবানে দুই পর্যটক নিহত

#

কুমিল্লায় গভীর রাতে ভূমি অফিসের পিয়নকে কোপাল দুর্বৃত্তরা

#

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ

#

৯৯৯ এ কল, খাল থেকে নবজাতক উদ্ধার

#

লন্ডন এক্সপ্রেসের বাস পুড়ে যাওয়ার ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখছে র‌্যাব

সর্বশেষ

Link copied