সৌদিতে তুরস্কের সুপার কাপ স্থগিত,জাতীয় সংগীত বাজাতে বাধা

Bortoman Protidin

১৫ দিন আগে মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬


#

আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়া এবং তুরস্কের জাতীয় সংগীত বাজাতে না দেওয়ায় সৌদি আরবে আয়োজিত তুর্কি সুপার কাপ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৪৫ মিনিটে সৌদির রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে তুর্কি সুপার কাপ হওয়ার কথা ছিল।

২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শকসমাগমও ছিল বেশ। কিন্তু সৌদি কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সংগীত গাইতে না দেওয়ায় এবং ওয়ার্মা-আপের সময় কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়ায় গ্যালাতাসারাই ও ফেনেরবাচের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে বেরিয়ে যান। খবর রয়টার্স।

এদিকে আয়োজকেরা দাবি করেছেন ক্লাব দুটি ম্যাচের নিয়মকানুন মানেনি। নিয়মে স্পষ্টভাবে উল্লেখ ছিল মাঠে কোনো স্লোগান ব্যবহার করা যাবে না। ম্যাচ আয়োজনের প্রস্তুতিমূলক বৈঠকেও তুর্কি ফুটবল ফেডারেশনের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হয়েছিল। স্থগিত হয়ে যাওয়া খেলাটি কবে, কোথায় পুনরায় অনুষ্ঠিত হবে তা এখনো জানায়নি তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

এবার ছিল তুর্কি সুপার কাপের ৫০তম আসর। আর এবারই প্রথম খেলা হওয়ার কথা ছিল সৌদি আরবে। ১৯৬৬ সাল থেকে তুরস্কের ঘরোয়া দুই ফুটবল টুর্নামেন্ট তুর্কি সুপার লিগ ও তুর্কি কাপের চ্যাম্পিয়ন দুই দল নিয়ে এক ম্যাচের তুর্কি সুপার কাপ আয়োজিত হয়ে আসছে। এর আগে তিনবার জার্মানিতে এবং একবার কাতারে এই কাপ আয়োজিত হয়।  

তুরস্কের সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, শুধু জাতীয় সংগীত গাইতে না দেওয়া এবং কামাল আতাতুর্কের বিখ্যাত স্লোগান ‘ঘরে শান্তি থাকলে বাইরেও শান্তি’–সংবলিত টি-শার্ট পরতে বারণ করাই নয়, দর্শকদের তুরস্কের জাতীয় পতাকা নিয়েও স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

#

মাধ্যমিক দিতেই ফেরা পরিযায়ী শ্রমিক শহিদুলের

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

#

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা

#

মহড়া চলাকালে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ১০ জনের

#

হজ নিয়ে সুখবর দিল সৌদি

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

#

দুরারোগ্য রোগীদের হজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি সৌদি আরবের

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied