কুমিল্লায় ভরা মৌসুমেও শীতকালীন সবজির ঝাঁজ কমেনি, বিপাকে ক্রেতারা

Bortoman Protidin

২৯ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় শীতের ভরা মৌসুমেও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এতে সাধারণ ক্রেতারা বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন। পাইকারি বাজারে শীতকালীন সবজির দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব নেই।

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ বাজার ঘুরে এমনি চিএ দেখা গেছে।
সরেজমিনে নগরীর বাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা, ঢ়েড়স ৪০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, কচুর লতি ৭০ টাকা, গাজর ৬০ টাকা, শিম ৯০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, প্রতিটি পিস লাউ ৭০ ও বাঁধাকপি ৬০ টাকা ও ফুলকপি ৪০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, মুলা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, ৯০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ, পুরাতন পেঁয়াজ ১৪০-১৫০ টাকা। নতুন আলু ৭০-৮০ টাকা, পুরাতন আলু ৬০-৭০ টাকা, রসুন ২২০-২৪০ টাকা, আদা ২২০-২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এক কেজি পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। ব্রিগেড মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। সরপুঁটি ২০০ টাকা, চাষের কই ও পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০টাকা, চিংড়ি ৭০০ টাকা, কাতল ৩০০ টাকা, বোয়াল ৭০০টাকা, কোরাল ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও ডাটা শাক ১৫ টাকা, মুলা শাক ১৫ টাকা, লাউ শাক ৪০-৫০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, লাল শাক ১৫ টাকা আটিতে বিক্রি হচ্ছে। তবে বাজারের দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।
অন্যদিকে বাজারে ব্রয়লার কেজি ২০০ টাকা, সোনালী মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ এবং পাতি হাঁস প্রতি পিস ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর মাংস কুমিল্লার বিভিন্ন বাজারে ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা। আর খাসির মাংস মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি পর্যন্ত।
চকবাজারের এক ক্রেতা বলেন, বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি থাকার পরও ব্যবসায়ীরা নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত বাজারে স্বস্তি ফিরেবে না।
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied