কুষ্টিয়ার গাছিরা খেজুরের রস সংগ্রহে ব্যস্ত

Bortoman Protidin

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬


#

প্রকৃতিতে শীতের আগমনী বার্তা জানান দিতে শুরু করেছে কার্তিক মাসের শুরু থেকেই। শহরে এর প্রভাব বোঝা না গেলেও গ্রামাঞ্চলে সন্ধ্যা হলেই শীত-শীত অনুভূত হয়, দেখা মিলে কুয়াশারও। কার্তিকের শেষভাগে অগ্রহায়নের শুরু থেকেই বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শীতের শুরু থেকেই গ্রামীণ জনপদের মাঠে ময়দানে, রাস্তাঘাটে খেজুর গাছে দেখা মিলছে গাছিদের। একজন গাছি খেজুর গাছকে সুন্দর করে পরিস্কার করে গাছের বুক চিরে রস বের করে। সুস্বাদু এই রসের চাহিদা রয়েছে দেশের আনাচে-কানাচে। শীত যত বাড়ে খেজুর রসের চাহিদাও ততো বাড়ে। আবহমানকাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুর রস দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা পায়েস।

বর্তমানে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ টং দোকান দিয়ে যান্ত্রিক ইট পাথরের মানুষকে কিছুটা শীত মৌসুমের পিঠার স্বাদ দিচ্ছে ব্যবসায়ীরা। মিষ্টি শীতের শুরুতেই কুয়াশা উপেক্ষা করে খেজুরের রস সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার গাছিরা।

শহরের ১৪, ১৫, ১৬ ১৭নং ওয়ার্ডের ফুলবাড়িয়া গ্রামে কুষ্টিয়া বাইপাস সড়কের পাশে বটতৈল গ্রামে আছে প্রচুর খেজুরের গাছ। এখানে রাজশাহী থেকে গাছিরা এসে রস সংগ্রহ করেন। এছাড়া মিরপুর দৌলতপুর উপজেলা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অন্তর্গত গ্রামগুলোতেও প্রচুর খেজুর গাছ রয়েছে। এসব গাছ থেকে রস সংগ্রহ করে আগুনে জ্বাল দিয়ে তৈরি করা হয় বিভিন্ন রকমের পাটালি লালি (ঝোলা) গুড়।

শীত মৌসুমের রস সংগ্রহের এই সময়টাতে কাজের চাপে যেন দম ফেলারও সময় নেই গাছিদের। কুষ্টিয়া শহরে খেজুর রসের ব্যাপক চাহিদা রয়েছে। এক গ্লাস রস সর্বোচ্চ ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। শুধু রস বিক্রি করে অনেকটা আর্থিকভাবে লাভবান হচ্ছে গাছিরা। খেজুর গাছের বুক চিরে সাদা অংশ বের করে একটি পাইপ লাগিয়ে মাটির পাত্র (কলসি) বেঁধে সকাল সন্ধ্যায় রস সংগ্রহ করা হয়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

#

শুরু হয়েছে নাট্য সংগঠন ভিসিটির পুনর্মিলন

#

কাঠি ভাজার লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

#

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ৬০০ টাকার তরমুজ ৩০০ টাকায় বিক্রি

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

রাতের মধ্যেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম

#

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন : মির্জা ফখরুল

#

পাওনা টাকা ফেরত চাওয়া কেন্দ্র করে দোকানপাট-ঘরবাড়ি ভাংচুর করল দূর্বৃত্তরা

#

ডুয়েটে নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১৭

#

সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

সর্বশেষ

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক

#

অনলাইন ব্যবসার আড়ালে এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল

#

তিন টাকার বাইসাইকেল, ৮০ বছর ধরে তিন প্রজন্মের সঙ্গী

#

হাসপাতালে রোগীর স্বজনদের ওপর গাছ ভেঙে পড়ে নারী নিহত

#

কলেজে দেয়া শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান

#

সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর

#

স্বামী-প্রেমিক দুজনকেই নিয়ে এক ছাদের নিচে সংসার, মেনে নিয়েছে সন্তানরাও

#

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

#

ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো: ভাইরাল মিজান

Link copied