খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

Bortoman Protidin

১৭ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬


#

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

আজ শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের গণমাধ্যমে দেওয়া এক বার্তায় তথ্য জানানো হয়েছে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যান তিনি। সময় বলেন, দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। আমাদের চিনতে পেরেছেন এবং আমাদের সালামের উত্তর দিয়েছেন।

নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ হৃদযন্ত্রের সমস্যার কারণে গত ২৩ নভেম্বর ফের হাসপাতালে ভর্তি হন।

মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সিসিইউতে তার চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নৌবাহিনীর মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৫

#

থ্রি-জিরো তত্ত্ব বাস্তবায়নে ভূমিকা রাখবে সমবায় অধিদপ্তর: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

#

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

#

ছাত্র-জনতা হত্যা ও গুমে জড়িত সকলের বিচার হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

#

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জামায়াত আমিরের

#

ঈদে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

সব অনিয়মের জবাব ১২ ফেব্রুয়ারি ব্যালটেই হবে : আমিনুল হক

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

Link copied