রৌপ্য পদক নিশ্চিত, টেবিল টেনিস ফাইনালে বাংলাদেশ

Bortoman Protidin

২৩ দিন আগে শনিবার, মার্চ ৭, ২০২৬


#

ইসলামিক সলিডারিটি গেমসের টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাহরাইনকে ৩–১ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন জাভেদ আহমেদ ও খই খই সাই মারমা জুটি। ফলে অন্তত রৌপ্য পদক নিশ্চিত হলো বাংলাদেশের ঝুলিতে।

বাহরাইনের রাশেদ ও কেন্ডা মোহাম্মদের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করে ১৩–১১ পয়েন্টে প্রথম গেম জিতে নেয় বাংলাদেশ। তবে পরের গেমে ঘুরে দাঁড়িয়ে ১১–৭ পয়েন্টে জয় তুলে নেয় বাহরাইন, ফলে সমতায় ফেরে ম্যাচ।

তৃতীয় গেমে চলে টানটান লড়াই, যেখানে ১২–১০ ব্যবধানে জয় তুলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। শেষ গেমে আর কোনো সুযোগ দেয়নি জাভেদ ও খই খই; ১১–৩ পয়েন্টে জিতে নিশ্চিত করে ঐতিহাসিক ফাইনাল।

আজই স্বর্ণ পদকের লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী তুরস্কের বিপক্ষে।

এর আগে গেমসে দেশের প্রথম পদক এনে দেন ভারোত্তোলক মারজিকা আক্তার ইকরা—স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজন তিন বিভাগেই ব্রোঞ্জ জিতে তিনি খুলেছিলেন বাংলাদেশের পদক খাতা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

একুশে পদক পাচ্ছে সংগীত দল ও ৯ ব্যক্তি

#

কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় গ্রেফতার ৫

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠকে যেসব নির্দেশনা এলো

#

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব: অর্থ মন্ত্রণালয়

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূল তিনটি বিষয়ে আলোচনা হয়েছে : খন্দকার মোশাররফ

#

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

#

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

#

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

#

নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টনসহ হলো বর্তমান উপদেষ্টাদের দপ্তর দায়িত্বে পুন:বন্টন

#

পাবলিক প্লেসে ধূমপান ও তামাক সেবনে ২ হাজার টাকা জরিমানা কার্যকর

Link copied