গাঁজা-ইয়াবাসহ রাজধানীতে গ্রেপ্তার ৩

Bortoman Protidin

১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

রাজধানীর কদমতলী ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে চার কেজি গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।তারা হলেন- মো. মোস্তাফিজুর রহমান (৪৫), মো. হারুন (৫৫) ও মো. সোহেল (২১)।

অভিযানে তাদের কাছ থেকে চার কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।  

(১৭ ডিসেম্বর)রোববার  দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, শনিবার (১৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলীর মেডিকেল রোড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোস্তাফিজুর ও হারুন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার চার কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।  

এ ছাড়া রোববার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিটাক এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সোহেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর কদমতলী ও তেজগাঁও এলাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied