চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ ঢাকা-ময়মনসিংহ রুটে

Bortoman Protidin

১১ দিন আগে শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬


#

ময়মনসিংহে চলন্ত অবস্থায় ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১ টার দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।


ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

 ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পিছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

 কিছুক্ষণের মাঝেই ওই ট্রেনের সাথে পিছনের তিনটি বগি জোড়া লাগিয়ে রওনা দেবে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছরের অক্টোবরে নাটোরের নলডাঙ্গায় একটি চলন্ত মালগাড়ি ট্রেনের পেছনের কয়েকটি বগি খুলে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এতে ট্রেনে কোন মালামাল ছিল না বলে কোন ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেন থেকে বগি খুলে যায়। তখন ঐ স্থানে উৎসুক জনতার ভিড় জমে এবং রেল গেটের দুই পাশে কিছু যানবাহন আটকা পড়ে যায়। পরবর্তীতে ট্রেনটি পুনরায় মাধনগর স্টেশনে আনা হয়।

মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মমিন ইসলাম বলেন, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার পর মাধনগর রেলস্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজের কাছে বগি খুলে যায়। পরে ট্রেনটি মাধনগর স্টেশনে আনা হয় এবং অন্যান্য কাজ করে পুনরায় পাঠানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

#

এইচএসসির খাতা চ্যালেঞ্জ এর ফলাফল জানা যাবে যেভাবে

#

মণ্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে: উপদেষ্টা নাহিদ

#

বিএনপি মহাসচিব’র সাথে নেপালের রাষ্টদূতের সাক্ষাৎ

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

#

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করলো দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল

#

আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি

#

খালেদা জিয়ার দেশে ফেরার দিন পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি

সর্বশেষ

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

Link copied