চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

Bortoman Protidin

৬ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬


#

নরসিংদীর পলাশে চাচিকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ এবং এর ফলে সন্তান জন্মদানের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি অপূর্ব চন্দ্র দাসকে (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিআই নরসিংদী বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার বিকালে পলাশ উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপূর্ব চন্দ্র দাস পলাশ উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকার নীল চন্দ্র দাসের ছেলে।

মামলার এজাহার ও পিবিআই সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত রয়েছেন। এই সুযোগে নিজ বসতঘরে নিয়ে একাধিকবার ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে অপূর্ব। পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং চলতি বছরের ১৭ এপ্রিল একটি কন্যাসন্তানের জন্ম দেন।

সন্তান জন্মের পর শিশুটির পিতৃপরিচয় নিয়ে সমাজে তীব্র জটিলতা তৈরি হয়। একইসঙ্গে নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ভুক্তভোগী নারী আদালতের দ্বারস্থ হন এবং একটি মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে পিবিআই নরসিংদী ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে পিবিআই-এর একটি দল রোববার তাকে গ্রেফতার করে।

পিবিআই জানায়, গ্রেফতারের পর আসামি অপূর্বকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটির পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত অন্তরের মরদেহ নিতে স্বজনদের বাধ্য করেন পুলিশ

#

আখেরি মোনাজাত শেষে বাড়ির পথে মুসল্লিরা

#

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ

#

৩২ বছর পর পরিবারের সন্ধান পেয়েছেন পাকিস্তানে পাচার হওয়া আছিয়া

#

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

#

প্রধান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠক, ৪ সিদ্ধান্ত

#

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশ

#

জঙ্গল সলিমপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

#

মাদরাসা ছাত্রীকে কু-প্রস্তাব শিক্ষকের, থানায় অভিযোগ

#

‘বাপে ফোন দেয়, ধরিস না ক্যান’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied