বসতঘরের দরজা ভেঙে ৫ ভরি স্বর্ণ চুরি
১ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬
চট্টগ্রামের
বোয়ালখালীতে বসতঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা ৫ ভরি স্বর্ণের গয়না ও ৫০ হাজার টাকা
চুরির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার
(২৫ জুলাই) এই বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন।
মো.
জালাল উদ্দিন উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির
হামজা সওদাগর বাড়ির বাসিন্দা। তিনি বলেন, শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে ঘরের
দরজা তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে কধুরখীলে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যা ৭টার
দিকে ঘরে ফিরে দেখি দরজা ভাঙা, আলমারি খোলা। সমস্ত জিনিসপত্র এলোমেলো পড়ে রয়েছে। চোরের
দল আলমারিতে থাকা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণের গয়না এবং নগদ ৫০ হাজার
টাকা নিয়ে গেছে।
বোয়ালখালী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে
পরিদর্শন করেছে। এ বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।