‘চুরির অভিযোগে’ গণপিটুনিতে একজন নিহত, আটক ৪

Bortoman Protidin

২ দিন আগে সোমবার, মার্চ ২৩, ২০২৬


#

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে ঘরে সিঁধ কেটে চুরি করার অভিযোগে গণপিটুনিতে সাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ আলী সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে। রোববার (২১ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  রফিকুল ইসলাম জানান, সাহেদ আলী বেশ কিছুদিন ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। প্রাথমিক তদন্তে জানা যায় শনিবার গভীর রাতে সাহেদ আলী কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে একটি ঘরে চুরি করার পর মোহাম্মদ আলী নামে অপর এক ব্যক্তির বাড়িতেও সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি করার চেষ্টা চালায়। এ সময় ঘরের লোকজন শব্দ শুনে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে প্রাথমিকভাবে আটক করে থানায় নিয়ে আসে।  তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চব্বিশের ছাত্র আন্দোলন ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে : তারেক রহমান

#

স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

#

ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার

#

সুদান থেকে দেশে ফিরল ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর নিথর দেহ

#

সমুদ্রের মাঝে ট্রলার বিকল, উদ্ধার হলো ৪৫ জন যাত্রী

#

৫১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

#

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : তৃতীয় ধাপের পরীক্ষা পেছাল

#

রাজধানীসহ দেশের চার জেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন

#

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

#

সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে একটি দল: নাহিদ ইসলাম

Link copied