বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

Bortoman Protidin

১ ঘন্টা আগে সোমবার, মার্চ ২৩, ২০২৬


#

দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক একটি পাম্পে সীমিত পরিমাণে পাওয়া গেলেও সড়কজুড়ে লম্বা লাইন।

দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোতেও। ঠাকুরগাঁওয়ে অনেক ফিলিং স্টেশনে তেল না থাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও সীমিত পরিমাণে জ্বালানি মিললেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোক্তাদের।

এমন পরিস্থিতির মধ্যেই জেলার একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নরকম এক উপহার। সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে এক বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল। অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উপহার হিসেবে উল্লেখ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত হাসান রায়হান নামে এক অতিথি বলেন, এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামি ও প্রয়োজনীয় জিনিস। তাই এমন উপহার সত্যিই ব্যতিক্রমী। জামাল নামে আরেকজন বলেন, এটা যেমন মজার, তেমনি বর্তমান পরিস্থিতির একটি প্রতিফলনও বটে।

এই ঘটনা শুধু হাসির খোরাক নয়, বরং চলমান জ্বালানি সংকটের চিত্রও তুলে ধরে। যেখানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন মানুষের কাছে প্রায় ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে।

অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল মিলছে না। মানুষ দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না। এমন সময়ে বর-কনে যাতে স্বস্তি আর স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সেজন্য অকটেন উপহার দেওয়া হয়েছে। এটি সংকটের প্রতীকও বটে।

বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এটি খুবই ব্যতিক্রমী উপহার। অকটেন হলেও এটি সংকটময় মুহূর্তে কাজে লাগবে। যারা দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

জ্বালানি তেলের এমন সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

এই বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। ব্যতিক্রমী এই উপহার যেমন আনন্দের খোরাক জুগিয়েছে, তেমনি বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট বার্তাও পৌঁছে দিয়েছে সবার মাঝে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হলো

#

কুমিল্লার চান্দিনায় ব্র‍্যাক ব্যাংকে আগুন; কার্যক্রম বন্ধ

#

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

#

বিদেশি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের

#

বেনাপোল বন্দর দিয়ে ৫দিন আমদানি-রফতানি বন্ধ

#

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

#

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‌্যাবের ৪২২ টহল টিম

#

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

#

জাতীয় ঈদগাহে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, হুমকি নেই : ডিএমপি কমিশনার

#

কুমিল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে এতিমখানায় পশু সদকা ও দোয়া

Link copied