চৌদ্দগ্রামে ভূমিকম্পের পদদলিত হয়ে শতাধিক পোশাক শ্রমিক আহত

Bortoman Protidin

৫ দিন আগে শুক্রবার, জুন ৫, ২০২৬


#
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে প্রায় শতাধিক পোশাক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আমির শার্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দিদারুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৯.৩৫ মিনিটের সময় ভূমিকম্পে কেঁপে উঠলে আমির শার্টস গার্মেন্টসের শ্রমিকেরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে চেষ্টা করে। এ সময় গার্মেন্টসটির প্রধান ফটক বন্ধ থাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, গার্মেন্টসটি ধসে পড়েছে। এতে অন্যান্য শ্রমিকেরা আতঙ্কিত হয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হওয়ার সময় পদদলিত হয়ে শতাধিক নারী-পুরুষ আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিভার দিদারুল আলম বলেন, ‘ভূমিকম্পে গার্মেন্টস শ্রমিকেরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে অনেকে আহত হয়েছে। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে আহতদের সঠিক সংখ্যা জানা যাবে।’

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘ভূমিকম্পে আতঙ্কিত হয়ে আমির শার্টস গার্মেন্টসে পদদলিত হয়ে অনেক শ্রমিক আহত হয়েছে। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উদ্ধার শেষে আহতদের উদ্ধার সংখ্যা বলা যাবে।
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

#

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ ড. ইউনূসের

#

সৌদির চেয়েও তাপমাত্রা বেশি ঢাকায়

#

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার

#

কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত

#

মাত্র ৪ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

#

শাড়ি দিয়ে সিলিং ফ্যানে ঝুলছিলেন অভিনেত্রী

#

এক এসএসসি পরীক্ষার্থীর পাহারায় ৮ কর্মকর্তা

#

বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল গ্রেফতার

#

ওসির প্রত্যাহারের খবর পাওয়া মাত্রই পাওনাদাররা ভিড় জমালো থানায়

সর্বশেষ

#

মধ্যরাতে দশম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

#

৩৮ বছর পর বাড়ি ফিরলেন জাবেদ আলী, মেনে নেননি স্ত্রী

#

হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

বিদ্যুতের দাম বাড়ল ১৬ দশমিক ৬৮ শতাংশ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

আমি দোষ করেছি আমার একটা ছাওয়াল আছে আমাকে ক্ষমা করে দেন স্যার : আদালতে রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা

#

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

Link copied