কুমিল্লায় ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ মা ও নবজাতকের

Bortoman Protidin

৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬


#

কুমিল্লায় চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। (১৩ ডিসেম্বর)বুধবার রাতে নগরীর কাসারিপট্টি এলাকার কাজী ফাতেমা ক্লিনিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর নাম মুন্নী আক্তার। তিনি আদর্শ সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বাজগড়া গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী।

স্বজনদের অভিযোগ, মঙ্গলবার প্রসবব্যথা শুরু হলে এক আত্মীয়ের মাধ্যমে মুন্নী আক্তারকে কাজী ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়। পর দিন বুধবার (১৩ ডিসেম্বর) সকালে কর্তব্যরত নার্সরা নরমাল ডেলিভারির কথা কথা বলে। নরমাল ডেলিভারির নামে মুন্নীকে হত্যা করা হয়েছে। আমার বোনকে তারা মেরে ফেলেছে। এ হাসপাতালে কোনো ডাক্তার নেই। আমি আমার বোনের হত্যার বিচার চাই।

স্থায়ীরা বলেন- এখানে যে একটি হাসপাতাল রয়েছে, আমাদের জানা ছিল না, এ হাসপাতালে অপারেশন করার মতো কোনো যত্নপাতি নাই, তারা কীভাবে ডেলিভারি করায়, প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা।

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাওসা নাসিম বলেন, আমাদের ভুলের কারণে রোগী মারা যায়নি। নরমাল ডেলিভারি করার সময় চাপ সহ্য করতে না পেরে রোগীর অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে আইসিইউ না থাকায় আমরা রোগীকে অন্য হাসপাতালের আইসিইউতে পাঠানোর নির্দেশ দেই। এসময় পথে রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক মোহাম্মদ বলেন, রোগীর সব কিছু ভালো ছিল। গাইনি ডাক্তারদের পরামর্শে আমরা নরমাল ডেলিভারি করি। মূলত আমরা ইমারজেন্সি রোগীদের অন্য হাসপাতালে রেফার করে দিই। আমাদের হাসপাতাল যেহেতু স্পেশালাইজড হাসপাতাল নয়; তাই এখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী

#

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার

#

মন্ত্রিসভায় কুমিল্লা থেকে স্থান পেল তিন মন্ত্রী

#

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

#

বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জামায়াত আমিরের

#

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল

#

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমীর খসরু

#

বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ

#

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মেজর হাফিজ

Link copied