ছবির সঙ্গে বরের চেহারার মিল না থাকায় বিয়ে ভেঙে দিলেন কনে

Bortoman Protidin

১৪ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

বিয়ের আসরে বরকে সামনে থেকে দেখার পর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন এক কনে। তার অভিযোগ, তাকে বিয়ের আগে যে যুবকের ছবি দেখানো হয়েছিল, বিয়ের আসরে বর হিসেবে আসা ব্যক্তি তিনি নন। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের ফিরোজপুর জেলায় গুর হর সাহাই এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের ছাতারগড় থেকে বরযাত্রী ফিরোজপুরে এসেছিল। বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতফেরা শুরু হওয়ার আগেই কনে আপত্তি জানান। পরিবারের সদস্যদের কাছে তিনি দাবি করেন, আগে যে ছেলের ছবি দেখানো হয়েছিল, তার পরিবর্তে অন্য একজনকে বর হিসেবে আনা হয়েছে।

কনের অভিযোগের পর দুই পরিবারের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়।

তবে কনের অভিযোগ অস্বীকার করেছে বরের পরিবার। তাদের দাবি, দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের প্রস্তুতির সময় দুই পরিবারের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ ছিল এবং কনের পরিবারের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল।

বরের নানা মহেন্দ্র সিং বলেন, বিয়ের মধ্যস্থতাকারী এবং কনের মায়ের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল।

ঘটনাটি পরে পুলিশের কাছে গড়ায়। বরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে।

ফিরোজপুরের গুরু হরসাহাইয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) তেজিন্দরপাল সিং জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হয়।

পুলিশের তদন্তের মধ্যেই দুই পরিবার নিজেদের মধ্যে বিরোধ মীমাংসা করে নেয়। তবে পারিবারিকভাবে বিষয়টি মিটে গেলেও শেষ পর্যন্ত ওই বিয়ে আর সম্পন্ন হয়নি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

#

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

Link copied