বৃষ্টির আভাস ২ বিভাগে, বাড়বে তাপপ্রবাহ

Bortoman Protidin

১৩ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬


#

দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে এমন অবস্থায় দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা বাড়বে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সোমবার ও বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, যশোর ও রাজশাহী জেলা ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আর আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

#

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আলমের গাড়ি ভাঙচুর

#

ড. ইউনূসের বিশেষ সহকারী হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ

#

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করলো দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল

#

৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ : ইসি সানাউল্লাহ

#

যৌতুকের টাকা না পেয়ে চলে গেলেন বর!

#

২০ মে চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

#

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

#

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

#

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

Link copied