থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ ৩

Bortoman Protidin

২৫ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬


#

রাজধানীর কামরাঙ্গীরচরে মুজিবরের ঘাট এলাকার একটি বাসার ছাদে ফানুস ওড়ানোর সময় ৩ জন দগ্ধ হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) দিনরাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলেন- মো. সিয়াম (১৬), মো. রাকিব (১৮) ও মো. রায়হান (১৬)।

পরে দগ্ধ অবস্থায় রাত দেড়টার দিকে তাদের ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ সিয়ামের বাবা স্বপন জানান, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুসে আগুন দেওয়ার সময় ছেলে সিয়াম ও আমার ২ ভাই আগুনে দগ্ধ হয়। বর্তমানে তিনজন চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের মধ্যে সিয়ামের শরীরে বেশি অংশ পুড়ে গেছে ও বাকি ২জনের শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে। তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied