জমি বিক্রি করে মনোনয়ন কিনলেন গ্রাম পুলিশ

Bortoman Protidin

১৫ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬


#

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর- (লালপুর-বাগাতিপাড়া) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন কিনেছেন এসকেন আলী (৪১) নামের এক গ্রাম পুলিশ। ২০ বছরের স্বপ্ন পূরণে এবার তিনি নিজের বাড়ির জমি বিক্রি করে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

(২৩ নভেম্বর)  বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এসকেন আলী (৪১) লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে লালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ নভেম্বর) দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম উত্তোলন করেন এসকেন আলী।

বিষয়ে এসকেন আলী বলেন, ভোট আসলেই আমার মনের ভেতর খুব আনন্দ হয়। আমি আগেও দুইবার মেম্বার পদে ভোটে দাঁড়িয়ে ছিলাম। ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে পোস্টার ছাপিয়ে ছিলাম। তবে আর্থিক সংকটে ভোট করতে পারিনি। ২০ বছর আগ থেকে খুব স্বপ্ন আমি এমপি ভোট করবো। তাই এবার আমার নিজের বাড়ি করার এক কাটা জমি ছিল। সেই জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছি।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আমার মতো নিরীহ পা ফাটা লোক আমাকে ভোট দিবে। এবং আমি নির্বাচনে জিতবো বলে আমি আশাবাদী। নির্বাচনে জিতলে গরীব-অসহায় মানুষের জন্য কাজ করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

লালপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, ঘটনাটি শুনে আমি রীতিমতো অবাক হয়েছি। কারণ তার আর্থিক অবস্থা খুবই খারাপ। সে ভোট করতে টাকা কোথায় পাবে। সে আগেও কয়েকবার মেম্বার ভোট করে অনেক টাকা খরচ করেছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

#

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

Link copied