দোকানে ঢুকে গভীর ঘুমে চোর!

Bortoman Protidin

২২ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬


#

চুরি করতে দোকানে ঢুকে চোর ঘুমিয়ে পড়ে । টের পেয়েই এলোপাথাড়ি মারধর করে উত্তেজিত জনতা তার ঘুম ভাঙায় ।  গত রবিবার এই অদ্ভুত কাণ্ডের সাক্ষী ভারতের উত্তর দিনাজপুরের চোপড়ার ভোজপুরানীগছ এলাকা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই যুবককে।

 স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে উত্তর দিনাজপুরের চোপড়ার ভোজপুরানীগছ এলাকায় সন্তোষ সরকার নামে এক ব্যবসায়ীর মুদি দোকানে ঢোকে একদল দুষ্কৃতীকারী। তালাবন্ধ দোকানের দরজা ভেঙে দোকানের ভিতরে তাণ্ডব চালায় তারা। এসবের মাঝেই দলের একজন চুরির চিন্তা ভুলে দেওয়ালে শরীর এলিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। ফলে সকলে লুটপাট চালিয়ে পালিয়ে গেলেও সে পালাতে পারেনি। স্থানীয় এক বাসিন্দা দোকানের দরজা খোলা দেখে সন্দেহ দানা বাঁধে। ভিতরে ঢুকে যুবককে দেখে অবাক হয়ে যান সকলে। উত্তেজিত জনতার বেদম প্রহারে চোরের ঘুম ভেঙে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । যুবকটিকে আটক করে প্রথমে চোপড়া থানায় নিয়ে যাওয়া হয়। তারপর জিজ্ঞাদবাদ করে তদন্ত প্রক্রিয়া শুরু হতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

দোকানের মালিক সন্তোষ দাস বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। ভোরে জানতে পারেন চোর ঢুকেছে দোকানে। এসে দেখেন সকল জিনিসপত্র নিয়ে গিয়েছে। কিন্তু একজন যুবক ঘুমাচ্ছে। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ

#

রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

#

ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

#

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

#

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

Link copied