নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

Bartoman Protidin

১৩ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#

মোঃ সুমন ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  এ সময় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি অটোরিকশা, দুটি হাসুয়া, দুটি ক্রিজ, দুটি কোরা বাড়াল, একটি গ্রিল কাটার, একটিটি প্লাইরেঞ্জ, একটি টর্চলাইট উদ্ধার করা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডাকাত গিয়াস উদ্দিন,ইউসুফ ওরফে কালা, আজাদ, মনির হোসেন,সালাউদ্দিন,সফিক। 

বুধবার (১৫ নভেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার উপজেলার জিরতলী ইউনিনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।   

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কালা, আজাদ ও সালা উদ্দিনের নেতৃত্বে নতুন করে ডাকাতদল গঠন করে ডাকাতির চেষ্টা চালায়। পরে এই ডাকাত দলের ৯-১০ জন সদস্য উপজেলার জিরতলী ইউনিয়নে ডাকাতি করার পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জিরতলী ইউনিয়নের অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে বিল থেকে আটক করে পুলিশ। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও এক ডাকাতকে আটক করা হয়। পরবতীর্তে তার স্বীকারোক্তি মোতাবেক তার বাসা থেকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতদলকে সহায়তাকারী  সফিককে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতদের আনা নেওয়ার জন্য ব্যবহৃত একটি অটোরিকশা আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানায়, ডাকাত আজাদ, ইউসুফ, সালাউদ্দিন মিলে সিএনজি ভাড়া করে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ডাকাতি করার জন্য পছন্দমত বাড়ি  খুজতো এবং বিশদ তথ্য সংগ্রহ করত। জিরতলী বাজার এলাকায় তিনটি প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গ্রেপ্তারকৃত ডাকাতরা সেখানে একত্রিত হয়।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied