জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

Bortoman Protidin

১৫ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬


#

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করবো এবং জাপানের বাজারে আমাদের ফুড আইটেম রপ্তানির জন্য উদ্যোগ নেব।

তিনি বলেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। যদি আমাদের ফুড সেফটি আন্তর্জাতিক মানে উত্তীর্ণ হয়, খাদ্য রপ্তানি সহজ হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আজ রোববার  (৮ মার্চ) নিজ অফিস কক্ষে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের খাদ্য রপ্তানির অনেক সুযোগ রয়েছে। বিশ্ব বাজারে চাহিদাও আছে। এখন দরকার প্রয়োজনীয় উদ্যোগ। সেই চেষ্টাই আমরা করবো।

বৈঠকটিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)’র অর্থায়নে বাংলাদেশে পরিচালিত ‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা যায়, জাইকার অর্থায়নে দশ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার Food Safety Testing Capacity Development Project এর আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার, প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। এতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে।

খাদ্য মন্ত্রী জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় পর্যন্ত খাদ্য ব্যবস্থায় সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

এ প্রকল্পে অর্থায়নের জন্য জাইকাকে ধন্যবাদ জানান খাদ্য মন্ত্রী। পাশাপাশি এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে দেশের খাদ্য ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে জাইকারের উর্ধ্বতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সাংবাদিকের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা জরুরি

#

পাঠ্যপুস্তকের সংশোধনী স্কুলে দ্রুত পাঠানো হবে : এনসিটিবি

#

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত

#

সেনাপ্রধানের সাথে চেক প্রজাতন্ত্রের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

#

নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান : রয়টার্স

#

বিবাহবিচ্ছেদ হয়নি শাকিবের সঙ্গে, দাবি বুবলীর

#

গণঅভ্যুত্থানের পর পাওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের

#

প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

রঙিন ফুলকপির চাষ কুমিল্লার ১৭ উপজেলায়

#

কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

সর্বশেষ

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে

Link copied