পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

Bortoman Protidin

১ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬


#

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পেট্রোল নেওয়ার জন্য ফিলিং স্টেশনের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা শহরের বাঁশকাটা এলাকায় মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম জানান।

এ ঘটনার পর ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময় তেল সরবরাহ বন্ধ রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আহতদের মধ্যে কাওসার আলী (২৫) ও জাহিদ হাসানকে (২৩) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিহাব মিয়াকে (২৩) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটক রেজওয়ান (২৭) উপজেলা শহরের মহেশপুর এলাকার আজহার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, পলাশবাড়ী ফিলিং স্টেশনে দুই পাশে মোটরসাইকেল চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে পেট্রোল নিচ্ছিলেন। দুপুরে লাইনে দাঁড়ানোর সময় দুটি মোটরসাইকেলের মধ্যে ঘষা লাগে।

একে কেন্দ্র করে প্রথমে রেজওয়ানের সঙ্গে কয়েকজন চালকের কথা কাটাকাটি হয়; পরে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রেজওয়ান একটি ধারালো ছুরি দিয়ে ওই যুবকদের এলোপাতাড়ি আঘাত করেন।

পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম বলেন, ঘটনার পর পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাময়িক বন্ধ রাখার পর জ্বালানি তেল সরবরাহ শুরু করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিস্ফোরণের ঘটনায় আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

#

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চলছে

#

ফ্লাইটের সিটের নিচে মিললো আনুমানিক ৪ কোটি টাকার স্বর্ন

#

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট

#

ভোটের দিনও চলবে গণপরিবহন তবে বন্ধ থাকবে মোটরসাইকেল

#

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

#

একটি দল নির্বাচনের আগেই কেন্দ্র কবজায় নিতে চাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

#

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ : আইন উপদেষ্টা

#

দুই নেতার মনোনয়ন বাতিল করল বিএনপি

#

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে: তথ্য উপদেষ্টা

Link copied