পুলিশের ফোকালপারসন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান

Bortoman Protidin

১০ দিন আগে শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬


#

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই না থাকাতে ভেঙে গেছে সংস্থার চেইন অব কমান্ড। তাই পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে ফোকালপারসন হিসেবে নির্ধারণ করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে ।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেনে পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ পুলিশের ডিআইজি (চাকরিচ্যুত) খান সাঈদ হাসান।

নির্যাতিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পক্ষে এই ঘোষণা করে তিনি বলেন, পুলিশে কমান্ড দেওয়ার মতো এই মুহূর্তে কেউ নেই। পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য তাকে রাখা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied