ফরিদপুরে নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

Bortoman Protidin

১৭ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬


#

মুকুল বসু, ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারীতে আলু বোঝাইকৃত ট্রাকের চাপায় বাকিয়ার মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জালাল মিয়া (৬৭) নামের অপর বৃদ্ধ আহত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়েছে।

নিহত ব্যক্তি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী গ্রামের মৃত হানিফ মল্লিকের ছেলে।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী গ্রামের বৃদ্ধ বাকিয়ার মল্লিক (৬৫) ও জালাল মিয়া নামে দুইজন কানখরদী বাসস্ট্যান্ড মসজিদ থেকে নামাজ শেষে শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বোয়ালমারীগামী আলু বোঝাইকৃত (ঢাকা মেট্রো-ট ১৮-০২৪৯) ট্রাক মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে কানখরদী বাসস্ট্যান্ড এলাকায় বাকিয়ার মল্লিক ও  জালাল মিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলেই বাকিয়ার মল্লিক মারা যায়। দুর্ঘটনায় আহত জালাল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

তবে ঘাতক ট্রাকটি বোয়ালমারী বাজারে কাঁচাবাজারের আড়তে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আড়ত থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রশিদ বলেন, মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদীতে আলু বোঝাইকৃত ট্রাকের চাপায় একজন নিহত এবং অপরজন আহত হয়েছেন। ট্রাকটিকে বোয়ালমারী বাজারের আলুর আড়ত থেকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

#

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

#

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

#

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

#

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

#

মারা গেছেন অভিনেতা সোহেল খান

#

স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

#

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

Link copied