বরিশালের জনসভা মঞ্চে তারেক রহমান

Bortoman Protidin

১৫ দিন আগে রবিবার, মার্চ ২২, ২০২৬


#

বিএনপির বরিশাল বিভাগীয় জনসভা শুরু হয়েছে। আজ বুধবার ( ০৪ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় বরিশাল বেলস পার্কে আয়োজিত এই জনসভা শুরু হয়। ইতিমধ্যে বিভাগের ছয়টি জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শুরুতে বক্তব্য রাখছেন স্থানীয় নেতাকর্মীরা।

দুপুর ১২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই জনসভার মঞ্চে উপস্থিত হবেন। এরপর তিনি নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসছেন। নেতাকর্মীদের চোখেমুখে আনন্দের ছাপ দেখা যাচ্ছে।

দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। জনসভায় বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন।

বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান ১২টায় সভা মঞ্চে আসবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। দীর্ঘ ২০ বছর পর তিনি বরিশালে আসছেন তাই বরিশালবাসীর অনেক চাওয়া-পাওয়া তার কাছে থাকবে, এটাই স্বাভাবিক।

কারণ বরিশালের যত উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান করেছেন।

তিনি বলেন, দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগ দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একবার দেখার জন্য।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

#

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

#

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

#

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

#

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

#

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

#

সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী

#

যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

Link copied