৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

Bortoman Protidin

১ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নানা ব্যস্ততা ও জনপ্রতিনিধির দায়িত্ব সামলে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন মো. আমিনুল ইসলাম।

শনিবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হন।

আমিনুল ইসলাম উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চকপাড়া গ্রামের তুরাব আলির ছেলে। তিনি ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর দীর্ঘ ২৭ বছর শিক্ষাজীবন থেকে দূরে ছিলেন।

এইচএসসি পাসের অনুভূতি ব্যক্ত করে আমিনুল ইসলাম বলেন, ১৯৯৯ সালে এসএসসি পাসের পর জীবিকার তাগিদে পড়ালেখা বন্ধ হয়ে যায়। পরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার গুরুত্ব গভীরভাবে অনুধাবন করি এবং পুনরায় পড়ার ইচ্ছা জাগে।

সেই চিন্তা থেকেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার ‘সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউট’-এ ভর্তি হন তিনি। দিনে জনসেবা ও সংসার সামলে রাতের বেলা নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতেন তিনি।

শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স নেই উল্লেখ করে আমিনুল বলেন, সুযোগ পেলে ভবিষ্যতে স্নাতকে ভর্তি হয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করতে চাই।

মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান এ অর্জনকে পুরো ইউনিয়ন পরিষদের জন্য গর্বের বলে অভিহিত করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, এ বয়সে এসে পড়াশোনা করে এমন ভালো ফলাফল করা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ এবং এটি সমাজের জন্য সুন্দর দৃষ্টান্ত।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

#

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

#

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

Link copied