বাজারে আসছে নিউক্লিয়ার ব্যাটারি।এক বার চার্জ দিলেই ফোন চলবে টানা ৫০ বছর!

Bortoman Protidin

২২ দিন আগে শনিবার, জুন ৬, ২০২৬


#

বেজিং-এর একটি সংস্থা  নিউক্লিয়ার ব্যাটারি আনতে চলেছে বাজারে। যা এক বার চার্জ দিলেই ফোন চলবে টানা ৫০ বছর।কাজ থেকে বাড়ি ফেরার পথে অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে দেখলেন ফোন বন্ধ হয়ে পড়ে আছে। সারা দিন নানা কাজের মধ্যে ফোনে চার্জ দিতে ভুলে গিয়েছেন। কখন যে ফোনের ব্যাটারি লো সিগন্যাল দিয়েছে, বুঝতেও পারেননি। এখন বাড়ি গিয়ে ফোনে চার্জ দেবেন, তবে খাবার অর্ডার করা যাবে। তারও ঘণ্টাখানেক পর খাবার আসবে। প্রয়োজনের সময়ে ফোনে চার্জ না থাকলে এমন বিড়ম্বনায় প্রায় সকলকেই পড়তে হয়। যত দামি ফোনই কিনুন না কেন, ব্যাটারিতে চার্জ না থাকার সমস্যা কম-বেশি প্রায় সব সংস্থার ফোনেই আছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই আবার সঙ্গে ‘পাওয়ার ব্যাঙ্ক’ রাখেন। সেটিকেও নির্দিষ্ট সময় অন্তর চার্জ দিতে হয়। তবে, মনে করে ফোনে চার্জ দেওয়ার এই পর্ব এ বার একেবারে শেষ হতে চলেছে। 

স‌ংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নিউক্লিয়ার বা পরমাণুর নাম শুনে ভয় পাওয়ার কোনও কারণ নেই। আকার, আকৃতিতে আর পাঁচটা সাধারণ ফোনের ব্যাটারির মতোই দেখতে হবে এই নিউক্লিয়ার ব্যাটারি। বেটাভোল্ট নামের ওই সংস্থা আইসোটোপ-৬৩কে একত্রিত করে এমন একটি মাইক্রোচিপ তৈরি করেছে, যা দেখতে অনেকটা ১ টাকার কয়েনের মতো। ওই সংস্থার দাবি, এটিই বিশ্বের প্রথম ব্যাটারি, যার মধ্যে পারমাণবিক শক্তি এমন ক্ষুদ্রতম রূপে প্রোথিত রয়েছে। পরবর্তী প্রজন্মের এই ব্যাটারি পরীক্ষামূলক ভাবে সফল হয়েছে। ফোনে এই ব্যাটারির প্রয়োগ সফল হলে পরবর্তীতে ড্রোনের জন্যেও তা উৎপাদন করা হবে। একটি প্রেস বিবৃতিতে ওই সংস্থা জানিয়েছে, মহাকাশ চর্চার সরঞ্জাম, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসা বিজ্ঞান, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ড্রোন এবং ছোট রোবটেও এই ব্যাটারি কাজ করবে।

দৈর্ঘ্য এবং প্রস্থে এই ব্যাটারির আকার হবে ১৫ মিলিমিটার। ৫ মিলিমিটার পুরু এই ব্যাটারিটি বর্তমানে ৩ ভোল্টের বিনিময়ে ১০০ মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন করে। তবে ২০২৫ সালের মধ্যে ১ ওয়াট শক্তিতে পৌঁছনোর লক্ষ্য নিয়ে কাজ করছে বেটাভোল্ট। এমন শক্তিশালী এই ব্যাটারি কিন্তু মানবশরীরের কোনও ক্ষতি করবে না বলেই দাবি করেছে ওই সংস্থা। এমনকি, পেসমেকারের মতো জীবনদায়ী যন্ত্রেও এই পারমাণবিক ব্যাটারি ব্যবহার করা যেতে পারে বলে জানা গিয়েছে।

সূত্র : আনন্দবাজার অনলাইন
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

#

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

#

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই'কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

#

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

Link copied